সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সিলেটে বালুবাহী ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুই জন নিহত

  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩, ৪.১৬ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

সিলেটে বালুবাহী ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুই কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে জেলার জৈন্তাপুর উপজেলার কাটা গাং এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হেলিরাই (লুত্মাইল) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৪৫), একই গ্রামের মৃত ইউছুফ মিয়ার ছেলে ছায়াদ আহমদ (৩৫)। আহত পিকআপ চালকের নাম রায়হান (৪০) তিনি উপজেলার তেলিজুরী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম জানান, দুপুরে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে গরু নিয়ে যাওয়া এক পিকআপের সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক মোড়াল বলেন, পিকআপে করে গরু নিয়ে বাজারে বিক্রি জন্য আনা হচ্ছিলো। পথে বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com