সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

আনন ফাউন্ডেশনের ১১তম প্রতিষ্ঠাবাষির্কী উদ্যাপিত

  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩, ৭.৪৫ পিএম
  • ৬২১ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম নঈম : গত  ১২ মে ২০২৩ শুক্রবার বিকাল ৩টায় আনন ফাউন্ডেশনের ১১তম প্রতিষ্ঠাবাষির্কী উদ্যাপিত হয় আনন সেন্টার, ২৫১৬ পূর্ব ভাটারা, নতুন বাজার, গুলশান-২, ঢাকায়। ফাউন্ডেশনের সভাপতি স.ম. শামসুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আনন্দানুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও নাট্যজন খায়রুল আলম সবুজ, কবি নাসির আহমেদ, কবি ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, শিশুসাহিত্যিক ও চ্যানেল আই-এর মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) আমীরুল ইসলাম, শিশুসাহিত্যিক ও বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক সৈয়দ আল ফারুক, শিশুসাহিত্যিক রহীম শাহ, শিশুসাহিত্যিক ফারুক হোসেন, শিশুসাহিত্যিক সারওয়ার-উল-ইসলাম। অনুভূতি প্রকাশ করেন আনন শিশুসাহিত্য পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী।

আসরের শুরুতে আনন ফাউন্ডেশনের সূচনা সংগীত এবং দেশাত্মবোধক গান ও আবৃত্তি পরিবেশন করে আনন ফাউন্ডেশনের শিশুরা। স্বরচিত লেখা পাঠে অংশ নেনÑ আতিক রহমান, চন্দনকৃষ্ণ পাল, ওমর ফারুক নাজমুল, গোলাম নবী পান্না, রুহুল আমিন সজল, মোকাদ্দেস-এ-রাব্বী, রবিউল মাশরাফী, হালিমা রিমা, মহসিন আহমেদ, সালমা আক্তার, অবিনাশ আচার্য, ড. কাজী আফজাল হোসেন, রানা হামিদ, শান্ত ইসলাম, মিশকাত রাসেল, সজীব মিয়া, ফারাহ দিবা, কায়েস আহমদ মাহদী, মামুন সরকার, সরকার হুমায়ুন, সাজ্জাদ বাবু, হাসান রাউফুন, মো. কায়সার আলী, সারমিন ইসলাম রত্না, খায়রুন নেসা রিমি ও অজিতা মিত্র।

কবি মিনার মনসুর বলেন, আমাদের ছোটবেলায় বই পড়া ও বই আদান-প্রদানের একটি প্রচলন ছিল। এখন তেমনটা দেখা যায় না। শুধু শিশুরা না এখন বড়রাও বইয়ের পরিবর্তে মোবাইলে বেশি আসক্ত। আজই প্রথম আমি আনন ফাউন্ডেশনের কার্যালয়ে এসেছি, আমি আননের কার্যক্রম দেখে আভিভূত হয়েছি। এখানে শিশুদের বিনামূল্যে চিত্রাংকন, নৃত্য, সংগীত ও আবৃত্তির প্রশিক্ষণ দিচ্ছে দেখে ভালো লাগল।

আমীরুল ইসলাম বলেন, আনন ফাউন্ডেশন একটি সুশৃংখল প্রতিষ্ঠান। এখানে এতো লোকের সমাগম কিন্তু কোনো হইচই নেই, কোনো ছুটাছুটি নেই, সবাই আগ্রহভরে অনুষ্ঠান উপভোগ করছে। আনজীর লিটন বলেন, আননের অনুষ্ঠান মানে ব্যতিক্রম কিছু। আনন ফাউন্ডেশন ব্যতিক্রম সব বিষয়ে।

প্রখ্যাত অভিনেতা ও লেখক খায়রুল আলম সবুজ বলেন, এই আশাহীনতার মধ্যে আমরা কখনো কখনো আশা খুঁজে পাই। আজ আনন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানে এসে আমার মনে নতুন আশার আলো খুঁজে পেলাম। নতুন সুন্দর আলোকিত দিনের দেখা পেলাম। স.ম. শামসুল আলমের এই শুভ উদ্যোগকে স্বাগত জানাই। অভিনন্দন জানাই।

সবশেষে সভাপতি সকলের সহযোগিতা কামনা করে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মনিরুজ্জামান পলাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com