মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী

খিলগাঁওয়ে ইমরান হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০২৩, ৬.৫৮ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁওয়ে স্যানিটারি মিস্ত্রি ইমরান হত্যার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ শহিদ মিয়া। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

গোয়েন্দা মতিঝিল-বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ আলম মোঃ আখতারুল ইসলাম পিপিএম  জানান, গত ৫ মে রাত ৮:৩০টায় খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন লোক স্যানিটারি মিস্ত্রি ইমরানকে লোহার পাইপ দিয়ে এলোপাথারি মারধর করে গুরুতর আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত আড়াইটায় মারা যায়। এ ঘটনায় সোমবার খিলগাঁও থানায় ইমরানের ভাই মামলা রুজু করেন। মামলাটি ছায়াতদন্ত করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ আলম মোঃ আখতারুল ইসলাম জানান, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত শহিদ মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। গত বুধবার খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হত্যার ঘটনায় জড়িত পলাতক অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে মর্মে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

খিলগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা বলেন, গ্রেফতারকৃত শহিদকে আদালতে হাজির করা হলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com