মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

দাবানলে জ্বলছে কানাডা, জরুরি অবস্থা জারি

  • আপডেট সময় সোমবার, ৮ মে, ২০২৩, ২.৫৫ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

প্রকৃতির প্রতিশোধ না প্রকৃতির রোষ? এবার দাবানলে বিধ্বস্ত পশ্চিম কানাডার অ্যালবার্টা প্রদেশ। ওদিকে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের অন্দরে দ্রুত গলছে বরফ। যার জেরে জারি বন্যা-সতর্কতা। দুই পরিস্থিতির জেরে ঘরছাড়া বহু মানুষ। মোট ১৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা সম্ভব হয়েছে। বিভিন্ন এলাকা মিলিয়ে ৭৮টি দাবানল জ্বলছে। আলবার্টা প্রদেশের এই দাবানলের কারণে শনিবারেই সেখানে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। আলবার্টার এই দাবানলকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে দেশটি।

শনিবার বিকেল নাগাদ আলবার্টার ২৪ হাজারের বেশি বাসিন্দাকে তাঁদের বাড়ি থেকে সরিয়ে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে। এলাকা জুড়ে বহু জায়গা দাবানলে পুড়ছে। এর মধ্যে ৩৬টি জায়গার দাবানল প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।

দাবানলের কারণে অ্যালবার্টার ড্রেটন ভ্যালি শহরের ৭ হাজার বাসিন্দার সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ফক্স লেকের ৩৬০০ বাসিন্দাকেও সরানো হয়েছে। ফক্স লেকে ১ হাজার ৪৫৮ হেক্টর জায়গা দাবানলে পুড়েছে। এখানে ২০টি বাড়ি এবং স্থানীয় পুলিশ স্টেশন আগুনে পুড়ে গিয়েছে।

ইতিমধ্যে কুইবেক এবং অন্টারিও থেকে দমকলকর্মীদের এনে অ্যালবার্টায় মোতায়েন করা হয়েছে। অ্যালবার্টার দাবানলবিষয়ক তথ্যকেন্দ্রের তরফে বলা হয়েছে- তাঁদের ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে এই আগুন লাগার ঘটনাটি রীতিমতো চ্যালেঞ্জের। দাবানলের ঘটনা এখানে খুব বিরল নয়, তবে এত বড় দাবানলের ঘটনা বিশেষত বছরের এই সময়ে এ অঞ্চলে বিরল বলেও উল্লেখ করে তারা।–জি নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com