মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ইউক্রেনের দাবি রাশিয়ার ১৮টি ড্রোন ভূপাতিত করেছে

  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩, ৩.০৭ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

টানা চারদিনের মধ্যে তৃতীয়বারের মতো ইউক্রেনে হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার ছোড়া ২৪ টি কামিকাজে ড্রোনের মধ্যে ১৮টি তারা ভূপাতিত করেছে।  বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিয়েভের সিটি প্রশাসন বলছে, ইউক্রেনের রাজধানীকে লক্ষ্য করে ছোড়া সকল ড্রোন ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে কিয়েভ সিটি প্রশাসন আরও বলছে, ব্যালিস্টিক ধরনের শাহেদ যুদ্ধাস্ত্র ও ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া কিয়েভে আক্রমণ করেছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড বলেছেন, কৃষ্ণ সাগরের উপকূলীয় শহর ওডেসায় ১৫টি শাহেদ কামিকাজে ড্রোনের মধ্যে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ১২টি ধ্বংস করেছে। বাকি তিনটি ড্রোন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আঘাত হেনেছে। এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া ওডেসা ও ঝাপোরিঝজিয়াতেও হামলার রিপোর্ট এসেছে। এর আগে গতকাল রাশিয়া দাবি করেছে, গত মঙ্গলবার রাতে মস্কোর ক্রেমলিনে দুটি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। রাশিয়া এ হামলাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার জন্য ইউক্রেনের চেষ্টা হিসেবে দেখছে।

তবে ইতিমধ্যে এ হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে এরই মধ্যে এ হামলার পাল্টা জবাব দেওয়া হবে হুমকি দিয়েছে রাশিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com