সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩, ২.৪৫ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

রাজশাহী নগরীর চোদ্দপাই এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালকের স্ত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের স্বামী আহত হয়েছেন।

শুক্রবার (৫ মে) সন্ধ্যার দিকে নগরীর চোদ্দপাই আইবিএ ভবনের সামনে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম বেলি বেগম (৪৫)। তিনি আহত আবু তালেবের স্ত্রী। আবু তালেব দুর্গাপুর চৌবাড়িয়া এলাকার তাসের উদ্দিনের ছেলে।

এদিকে আহত আবু তালেবকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বামী-স্ত্রী রাজশাহী নগরী থেকে গ্রামের বাড়ি দুর্গাপুরে ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, শুক্রবার সন্ধ্যার ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক আহত বেলিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

এছাড়া দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাস ও মোটরসাইকেল উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com