মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বেলজিয়ামে জঙ্গি হামলার ছক,সন্দেহভাজন ৭ জন গ্রেপ্তার পুলিশ

  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩, ২.৩৭ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

ইসলামিক স্টেট গোষ্ঠীকে সমর্থন করার সন্দেহে বৃহস্পতিবার সাত ব্যক্তিকে গ্রেফতার করেছে বেলজিয়ামের পুলিশ। একথা জানিয়েছেন প্রসিকিউটররা। তারা বলেছেন যে আটক ব্যক্তিরা ‘জঙ্গি হামলা’র ছক কষছিলো।

এক বিবৃতিতে প্রসিকিউটররা বলেন, সন্দেহভাজনদের প্রায় সকলেই চেচেন জাতিগোষ্ঠীর সদস্য এবং এদের মধ্যে তিন জনের বেলজিয়ামের নাগরিকত্ব রয়েছে।

তারা বলেন, “পরিকল্পিত হামলার সঠিক লক্ষ্য কী ছিলো তা এখনো নির্ধারণ করা যায়নি।

পুলিশ তাদের অভিজাত ইউনিটের সহায়তায় পশ্চিম বেলজিয়ামের বেশ কয়েকটি শহরের নয়টি ঠিকানায় অভিযান পরিচালনা করে। এই অভিযানের নেতৃত্ব ছিলেন একজন তদন্তকারী বিচারক, যিনি সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলার বিশেষজ্ঞ।

বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজনদের অভিযুক্ত করতে পর্যাপ্ত প্রমাণ রয়েছে কিনা তা পরে বিবেচনা করবেন বিচারক। বিবৃতিতে আরো বলা হয়,”সম্ভাব্য অভিযোগগুলো হলো, সন্ত্রাসী হত্যা-প্রচেষ্টা, জঙ্গি গোষ্ঠীর কর্মকাণ্ডে অংশগ্রহণ ও জঙ্গি হামলার প্রস্তুতি।

প্রসিকিউটর আরো বলেন যে গ্রেফতার হওয়া সাতজনই “বেলজিয়ামে জঙ্গি হামলার প্রস্তুতি নিচ্ছিলো বলে সন্দেহ করা হচ্ছে। তারা সকলেই “আইএস ‘এর কট্টর সমর্থক একটি গোষ্ঠীর সদস্য।

ফেডারেল প্রসিকিউটর দপ্তরের মুখপাত্র এরিক ভ্যান ডুয়েসে এএফপিকে বলেন,“ দৃশ্যত মনে হচ্ছে তাদের লক্ষ্য ছিলো বেলজিয়ামে অবস্থিত একটি প্রতিষ্ঠান। আর, তারা “সক্রিয়ভাবে অস্ত্রের সন্ধান করছিলো।

ঘেন্ট এবং রোয়েজলারে, মেনেন, ওস্টেন্ড ও ওয়েভেলজেম এর মতো ছোট শহরে পুলিশ অভিযান পরিচালনা করে।

গত ২০১৬ সালের ২২ মার্চ, বেলজিয়ামে আত্মঘাতী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছিলো ইসলামিক স্টেট গোষ্ঠী। সেই হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিলোৈ ব্রাসেলসের বিমানবন্দর ও রাজধানীর মেট্রোরেলকে। ঐ ঘটনায় ৩২ জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হন।

সেই বোমা হামলা করা হয়েছিলো ২০১৫ সালের নভেম্বরে প্যারিসে হামলার কয়েক মাস পর। আইএস গোষ্ঠীর একই চক্র প্যারিস হামলার পরিকল্পনা করেছিলো; ঐ হামলায় ১৩০ জনের মৃত্যু হয়।

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে অবস্থিত চেচনিয়া একটি মুসলিম অধ্যুষিত প্রজাতন্ত্র।

ক্রেমলিনপন্থী লৌহমানব রমজান কাদিরভ চেচনিয়া শাসন করেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে যুদ্ধকে সমর্থন করেন এবং সেখানে লড়াই করতে তার আধা সামরিক বাহিনীকেও পাঠিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com