শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপির পরিকল্পনার অংশ হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো : ড.হাছান মাহমুদ

  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৭.৩৯ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অসুস্থ দেখানো দলটির পরিকল্পনার অংশ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী          ড.হাছান মাহমুদ। তিনি  বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান চান, দলটি তার লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করুক।

রোববার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস নেতাদের ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান। তথ্যমন্ত্রী বলেন, আন্দোলন নিয়ে বিএনপি’র হুমকি ধামকি তাদের নেতাকর্মীরাও বিশ্বাস করে না। ১৪ বছর ধরে এই বাগাড়ম্বর শুনে এখন মানুষ হাসাহাসি করে।

ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ রাজনীতি থেকে দূরে রাখতেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অসুস্থ করে রেখেছে, বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয়, বিএনপির পরিকল্পনার অংশ হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো। কারণ খালেদা জিয়া সুস্থ আছেন।

তিনি বলেন, বিএনপি নেতারা বলেছিলো, খালেদা জিয়াকে যদি বিদেশ নেয়া না হয় তাহলে তার জীবন শঙ্কায় পড়বে। সেটি বলার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম তিনি দেশেরই হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়ে চলে যাচ্ছেন এবং তিনি খুব আলো আছেন। বিএনপির আসল উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা ও দেখানো। রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে বিএনপি সেটি সব সময় করে আসছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি তাদের স্বার্থ রক্ষার জন্য একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাকুক এটিই চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই কারণেই বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান না। এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে বিএনপি কি সাত সমুদ্র তের নদীর ওপাড়ে বসে থাকা কারো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না কি বিএনপি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে।

বিএনপি ঘোষণা দিয়েছিল রোজার ঈদের পর এমন আন্দোলন করা হবে যাকে সরকারের শেষ রক্ষা হবে না এ বিষয়ে মতামত জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, দেখুন এমন ধরনের বাঘাম্বর, বক্তব্য ১৪ বছর ধরে শোনে আসছি। এগুলো শোনতে শোনতে মানুষের কাছেও হাস্যকর কৌতুক হিসেবে দাঁড়িয়েছে। বিএনপির এ ধরনের হুমকি মানুষের কাছে হাস্যরস তৈরি করে। বিএনপির কর্মীরাও এসব বিশ্বাস করে না। তারা যে হুমকি দিচ্ছে এগুলোর ওপরে কর্মীদেরও আস্থা নেই।

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সব সময় নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় গেছে। আসরা জনগণের শক্তিতে ও জনগণের রায়কে বিশ্বাস করি। বরং বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। সেজন্য তারা নির্বাচন বর্জন করছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন ও সাধারণ মেম্বার নির্বাচন পর্যন্ত বর্জন করেছে। তার মানে তারা নির্বাচনে বিশ্বাস করে না।  ২০১৪ সালে নির্বাচন বর্জন করেছেন নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছেন। ২০১৮ সালের নির্বাচনেও অংশ গ্রহণ করেছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। বিএনপি বরং নির্বাচনে বিশ্বাস করে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com