বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

রাজধানী বঙ্গবাজারের আগুন নিভলো

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ১.৫১ পিএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

প্রায় সাত ঘণ্টা ধরে সব পুড়িয়ে ছারখার করে তবেই নিভলো রাজধানীর বঙ্গবাজারের আগুন। আগুনে পুরোপুরি পুড়ে গেছে বঙ্গবাজারের চারটি মার্কেট। পুড়েছে এসব মার্কেটের সব পণ্য। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের ৬ সদস্যসহ মোট দশ জন।

মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সহযোগিতায় সকাল থেকেই কাজ করেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা।

আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আশেপাশের বেশকটি ভবন ও মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে রাজধানীর ৫০ টি দমকল ইউনিট। এ সময় আশপাশের সব রাস্তায় বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচল।

সব দোকানে নানা ধরনের কাপড় থাকায় আগুনের তীব্রতা বাড়তে থাকে। আগুন লাগার খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ীরা নিজেদের দোকানের জিনিসপত্র বের করে আনার চেষ্টা করলেও সর্বশান্ত হন তারা।

পরিস্থিতির ভয়াবহতা কমাতে আশপাশে সব রাস্তায় যান চলাচল এবং বৈদ্যুতিক লাইনগুলোও বন্ধ করে দেওয়া হয়।

সকাল সাড়ে ৮টার দিকে পাশের এনেক্স মার্কেটে এবং পরে পুলিশ সদরদপ্তরের পাশের মহানগর শপিং কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com