বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার

মোংলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেটসহ আটক ১

  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৩.৫৯ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

চোরাইভাবে শুল্ক ফাঁকি দিয়ে নৌপথে মোংলায় আনা বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এসময় দুই চোরাকারবারি পালিয়ে গেলেও একজনকে আটক করতে পেরেছে পুলিশ।

শনিবার (১ এপ্রিল) ভোররাতে পশুর নদী সংলগ্ন কানাইনগর বেড়িবাঁধ এলাকা হতে তাকে আটক করা আটককৃত রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন (২৮) উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকার কুদ্দুস হাওলাদারের ছেলে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম এই তথ্য জানায়।

ওসি মনিরুল বলেন, নিয়মিত অভিযানের সময় পুলিশ কানাইনগর মোড়ে অবস্থানকালে একদল চোরকারবারী নৌপথ ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি সিগারেট আনার খবর পায়। পরে রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন নামে একজনকে ৯৫০ প্যাকেটের কেন্ট নামে বিদেশি সিগারেটসহ আটক করা হয়। তবে এসময় ইদ্রিস হাওলাদার ও আব্দুল হাই নামে আরও দুজন চোরাকারবারী পালিয়ে যায় বলে দাবি করেন তিনি।

পুলিশের ধারণা,জব্দকৃত সিগারেটের বাজার মূল্য দুই লাখ ৮৫হাজার টাকা।

পরে এ ঘটনায় আটক ও পলাতক ব্যক্তিদের নামে মোংলা থানার এসআই মামুন শেখ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আটককৃত সুজনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মনিরুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com