বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার

৫ এপ্রিল থেকে সকাল ৮টা-২টা মেট্রো রেল চলবে

  • আপডেট সময় শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১২.২০ এএম
  • ১৪০ বার পড়া হয়েছে

মেট্রো রেল ৫ এপ্রিল থেকে সকাল ৮টা থেকে বেলা ২ টা পর্যন্ত চলবে এবং যাত্রীরা আধুনিক এই  যাতায়াত সুবিধা আরও বেশি সময় ধরে পাবেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক আজ ডিএমটিসিএল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বর্তমানে মেট্রো রেল সেবা সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাওয়া যাচ্ছে।’
তিনি বলেন, প্রাথমিকভাবে মেট্রো রেল সেবা  শুরুতে সকাল ৮ টা থেকে দুপুর পর্যন্ত প্রতিদিন চার ঘন্টার জন্য  চালু ছিল এবং যাত্রীরা কীভাবে গণপরিবহনের নতুন পদ্ধতিতে অভ্যস্ত হয় তার উপর নির্ভর করে সময় বাড়ানো হয়েছিল।
ব্যবস্থাপনা পরিচালক বলেন, ভাল অভিজ্ঞতা পেয়ে ডিএমটিসিএল ৫ এপ্রিল থেকে বেলা সাড়ে ১২টার পরিবর্তে বেলা ২টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তিনি বলেন, উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন আগামীকাল (৩১ মার্চ) থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে, কারণ ডিএমটিসিএল ওই দুটি স্টেশন চালুর পদক্ষেপ গ্রহণ করেছে।
উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হলে যাত্রীরা উত্তরা  থেকে আগারগাঁও পর্যন্ত ৯ টি স্টেশন ব্যবহার করে মেট্রোরেল যাতায়াত করতে পারবেন।
ডিএমটিসিএলের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা দুটি দল গঠন করেছি যারা অপারেশনের জন্য উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া  স্টেশনের অপারেশন টিমের সাথে সমন্বয় করবে।’
গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগের ইতিহাসে একটি মাইলফলক স্থাপন করে বাংলাদেশে প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন।
তিনি শহরের দিয়াবাড়িতে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ এর ১১.৭৩ কিলোমিটার অংশের ফলক উন্মোচন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com