সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৫.০৬ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার আতিথা গ্রামে স্ত্রীকে কলা কেটে হত্যার দায়ে মোঃ মিজানুর রহমান (৫৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। একইসাথে টাকা অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদন্ড দেন। সোমবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মোঃ ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। সাজাপ্রাপ্ত মিজানুর রহমান জেলার নিয়ামতপুর উপজেলার কদমবাড়ী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আব্দুল্লাহেল বাকী।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৯ জানুয়ারী সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার কদমবাড়ী গ্রামে নিহত মোশারফ হোসেন মাঠে গরু চড়াইতেছিল। এসময় সাজাপ্রাপ্ত আসামী মিজানুর রহমান জমিতে কাজ করার কথা বলে শরিফুল নামের এক জনের বাড়ি থেকে কোদাল নিয়ে গিয়ে পূর্ব শত্রুতার জেরে তর্ক-বির্তকের এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে কোদাল দিয়ে তার মাথায় আঘাত করলে সে মাটিতে লুটে পড়ে। পরে ওই গ্রামের জরিনা নামে নারী বিষয়টি দেখতে পেয়ে অন্যদেরসহ তার স্বজনদের ঘটনাটি জানালে দ্রুত ঘটনা স্থলে গিয়ে তার মাথায় রক্তাক্ত জখম অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে।

এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এসে কোদালসহ মিজানুরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। এই ঘটনায় নিহতের মেয়ে জামাই মাসুদ রানা বাদী হয়ে ওই দিনই নিয়ামতপুর থানার একটি হত্য মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে সোমবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com