রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

বাইফা অ্যাওয়ার্ড পেলো অলিভ বাংলাদেশ

  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৭.১৩ এএম
  • ৪১৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ শুধু অর্গানিক খাদ্যদ্রব্যই নয়, রূপচর্চাতেও মানুষ এখন বেছে নিচ্ছে অর্গানিক উপাদান।ত্বকের যত্নে এসব ব্যাবহার করা হয়। অলিভ বাংলাদেশ বিএসটিআই এর অন্তর্ভুক্ত অর্গানিক স্কিন কেয়ার মেনুফ্যাচালিং কোম্পানি।এরই মধ্যে কোম্পানির চেয়ারম্যান ফাহমিদা হোসেনের হাতে উঠে একাধিক পুরস্কার। এবার ‘বাইফা অ্যাওয়ার্ড ২০২৩’ পেলেন ফাহমিদা হোসেন।

গত শনিবার (৪ মার্চ) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনের কেন্দ্রের হল অব ফেমে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম (বাইফা) অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। ‘বাইফা অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠান উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য (এমপি) ও সংগীতশিল্পী মমতাজ বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাইফার প্রতিষ্ঠাতা শাহরিয়ার স্বপন।
অনুষ্ঠানে ফাহমিদা হোসেন ছাড়াও সংগীতশিল্পী মমতাজ বেগম, পরিমনি, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, মেহজাবিন চৌধুরী, আজমেরী হক বাঁধন, জিয়াউল ফারুক অপূর্ব, প্রার্থনা ফারদিন দীঘি, নাদিয়া-নাঈম দম্পতি, গৌতম সাহাসহ আরও অনেকে পুরস্কার পান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com