সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

যাত্রাবাড়ী থেকে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১০.০৯ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম আলী আকবর খান।

শনিবার (১১ মার্চ ২০২৩ খ্রি.) ভোর ৪টায় গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল আলম জানান, একজন মাদক কারবারি যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকার বিশ্বরোড জামে মসজিদের সামনে মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর সময় ৪০ কেজি গাঁজাসহ আলী আকবরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আলী আকবর দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকার মাদক কারবারির নিকট থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

এ ঘটনায় গ্রেফতারকৃত আলী আকবরের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com