সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শেষ ওয়ানডেতে ৫০ রানের জয় পেয়েছে বাংলাদেশে

  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৭.৪৭ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

মিরপুরে সিরিজের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫০ রানের জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। বাংলাদেশের পক্ষে সাকিব ৪ উইকেট লাভ করেন।ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আগে ব্যাটিং করে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয় বাংলাদেশ। সাকিব-মুশফিকের ব্যাটে ভর করে ৪৮.৫ ওভারে ২৪৬ রানে অলআউট হয় টাইগাররা। সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন লিটন দাস। ইংলিশ পেসার স্যাম কারানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে টানা দ্বিতীয় ইনিংসে ‘গোল্ডেন ডাক’ হয়ে ফিরেন এই উইকেটকিপার ব্যাটার। এরপর ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারলেন না অধিনায়ক তামিম ইকবাল। ব্যক্তিগত ১১ রানে কারানের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তামিম।

মাত্র ১৭ রানে দুই ওপেনারকে হারিয়ে চরম বিপাকে পড়ে বাংলাদেশ। তবে বিপর্যয়ে থাকা দলকে টেনে তুলেন মুশফিক ও শান্ত। ব্যক্তিগত ৫৩ রানে শান্ত রান আউট ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন মুশফিক। তবে নিজের সেই ইনিংসটিকে শতকে পরিণত করতে পারেননি তিনি। ব্যক্তিগত ৭০ রানে আদিল রশিদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

মুশফিকের বিদায়ের পর একপ্রান্ত আগলে রেখে দলকে একাই টেনে নেন সাকিব। দুর্দান্ত ব্যাটিংয়ে ৭১ বলে ৭৫ রানের ইনিংস খেলেন তিনি। শেষদিকে আফিফ, মিরাজরা ব্যাট হাতে দ্রুত রান তুলতে ব্যর্থ হলে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি টাইগাররা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com