মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতার ২৭ বছরের কারাদণ্ড

  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১২.১৫ এএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

কম্বোডিয়ার একটি আদালত শুক্রবার শীর্ষ বিরোধী রাজনীতিক নেতা কেম সোখাকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে।

নম পেন-এর আদালত বলেছে, প্রধানমন্ত্রী হুন সেনের সরকারকে উৎখাত করার জন্য একটি বিদেশী শক্তির সাথে যোগসাজশ করেছিলেন কেম সোখা।আর, কেম সোখা লাগাতারভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন।

দোষী সাব্যস্ত হওয়া এবং সাজার বিরুদ্ধে আপিল করার জন্য, ৬৯ বছর বয়সী এই বিরোধী দলীয় এই নেতার হাতে এক মাস সময় আছে। তাকে তাৎক্ষণিকভাবে গৃহবন্দী করা হয়েছে। সেখানে, পরিবারের সদস্য ছাড়া অন্য কাউকে তার সাথে দেখা করতে দেওয়া হবে না।

কেম সোখা কম্বোডিয়া ন্যাশনাল রেস্কিউ পার্টির একজন প্রতিষ্ঠাতা। ২০১৭ সালে তাকে গ্রেপ্তার করার দুই মাস পর, সুপ্রিম কোর্ট দলটি নিষিদ্ধ করে।

কম্বোডিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডব্লিউ প্যাট্রিক মারফি, কেম সোখার বিচার এবং সাজার নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে “বিচারের অপমৃত্যু” বলে অভিহিত করেছেন।

কম্বোডিয়ার সেন্টার ফর হিউম্যান রাইটসের নির্বাহী পরিচালক চাক সোফেপ বলেছেন, কেম সোখার বিচার “দেশের বিচার বিভাগের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের ভয়ংকর সংকটের” একটি উদাহরণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com