সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রমনা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৮.৪৮ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

রাজধানীর রমনা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ রোকন উদ্দিন ফয়সাল।

বৃহস্পতিবার (২ মার্চ ২০২৩) রাত ৯:৩০টায় রমনা মডেল থানার হলি ফ্যামিলি হাসপাতাল রোডস্থ মহিলা উন্নয়ন ভবনের ১নং গেইটের বিপরীত পাশে রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন  জানান, একজন মাদক কারবারি রমনা মডেল থানার হলি ফ্যামিলি হাসপাতাল রোডস্থ মহিলা উন্নয়ন ভবনের ১নং গেইটের বিপরীত পাশে রাস্তায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় রোকনকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত রোকন কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃত রোকনের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com