মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বিতর্ক প্রতিযোগিতা মানুষকে ভাবতে শেখায় ও সূক্ষ্ম চিন্তায় উদ্বুদ্ধ করে : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.১৫ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেকোন ধরনের বিতর্ক প্রতিযোগিতা মানুষকে ভাবতে শেখায় ও সূক্ষ্ম চিন্তায় উদ্বুদ্ধ করে।
তিনি বলেন, বিতর্ক এটি বিষয়কে নানা মাত্রায় বিবেচনা করার সক্ষমতা তৈরি করে। শাণিত হয় যুক্তি, পারদর্শিতা তৈরি হয় প্রমিত ভাষার ব্যবহারে।
আজ রাজধানীর শিশু একাডেমিতে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) আয়োজিত ১৫তম বিতর্ক উৎসবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সারাদেশে বিতর্ক চর্চা প্রসারিত করতে স্কুল পর্যায়ে বিতর্ক ক্লাব গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এর ফলে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল প্রজন্ম গড়ে উঠবে।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা যে যুক্তিবাদী মানুষ তৈরি করতে চাইছি, সেক্ষেত্রে এ ধরনের গঠনমূলক বিতর্ক সহায়ক ভূমিকা পালন করতে পারে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে বিতর্কে বিশেষ অবদানের জন্য এনডিএফ আজীবন সম্মাননা প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষামন্ত্রী, ৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলামিস্ট সুভাষ সিংহ রায় এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অংশগ্রহণে একটি পলিসি বিতর্ক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেবিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ, বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, এন ডিএফ সভাপতি এ কে এম শোয়েব প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com