সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

যাত্রাবাড়ীতে গ্রিল কেটে চুরি, ১১টি চোরাই মোবাইলসহ গ্রেফতার ১

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.৩৫ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার একটি বাসায় গ্রিল কেটে চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতের নাম মোঃ আল আমিন। এসময় তার হেফাজত থেকে ১১টি চোরাই মোবাইল, ১টি ফ্লাই রেঞ্জ ও ১ টি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।

 

গোয়েন্দা-উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম বলেন, গত ২৭ অক্টোবর ২০২২ খ্রি. রাতে যাত্রাবাড়ীতে একটি বাসার বেডরুমের জানালার গ্রিল কেটে মোবাইল ও নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু হয়।

তিনি আরো বলেন, মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য-প্রযুক্তির ভিত্তিতে চুরির ঘটনায় জড়িত আল আমিনের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বুধবার (৯ ফেব্রুয়ারি ২০২৩) দিবাগত রাত ১২:৩০টায় কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃত আল আমিনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে মর্মে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com