মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

সন্দ্বীপে অপরাধ প্রতিরোধমূলক জনমত গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৫৫ এএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাম্প্রতিক সন্দ্বীপ থানা এলাকার বিভিন্ন হাট বাজার সহ বসতগৃহে চুরি সহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সন্দ্বীপ থানা প্রাঙ্গণে অপরাধ প্রতিরোধমূলক জনমত গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদীপ্ত সরকার, পিপিএম, এবং অতিরিক্ত পুলিশ সুপার

(সীতাকুণ্ড সার্কেল) এবিএম নায়হানুল বারী।

এছাড়াও উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানাধীন বিভিন্ন বাজার কমিটির সভাপতি, সেক্রেটারী ও ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, বিভিন্ন দোকান ও গৃহে চুরির ঘটনায় থানায় গৃহীত সবকটি মামলায় চোরাই মালামাল উদ্ধারসহ মোট ৮ জন চোরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এসময় বিভিন্ন দোকান ও গৃহে চুরির ঘটনা হ্রাস কল্পে পুলিশের টহল, চেক পোষ্ট বৃদ্ধি সহ স্থানীয় চেয়ারম্যান মেম্বার, চৌকিদার, নাইটগার্ড এবং কোস্টগার্ডের সাথে সমন্বয় পূর্বক অপরাধ প্রতিরোধের নিমিত্তে সচেষ্ট থাকার জন্য আলোচনা সভায় পুলিশ ও জনপ্রতিনিগণ অঙ্গীকারাবদ্ধ হন।

উপস্থিত জনপ্রতিনিধিরা তাঁদের বক্তব্যে চুরি সংক্রান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় অতিরঞ্জিত এবং অসত্য নিউজ প্রকাশে উদ্বেগ প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com