সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ সভা সদর দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ১০.৪৭ এএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে ১৮ জানুয়ারি ২০২৩ রোজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার) এর সভাপতিত্বে সিএমপির ডিসেম্বর-২০২২ এর মাসিক অপরাধ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিএমপি কমিশনার তার বক্তব্যে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবিং এই ধারা অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি সকল জোনের ডিসিদের স্ব স্ব জোনে মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। রুজুকৃত মামলা ও অভিযোগসমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন।এছাড়াও ট্রাফিক বিভাগকে আরো গতিশীল হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

এসময় ডিসেম্বর-২০২২ এর অস্ত্র, মাদক ও চোরাইগাড়ি উদ্ধার, আসামি গ্রেফতার ও ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটেগরিতে সকল স্তরের ৩৪ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

ডিসেম্বর-২০২২ এর শ্রেষ্ঠ বিভাগ,শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার,শ্রেষ্ঠ থানা,শ্রেষ্ঠ ডিবি টিম,শ্রেষ্ঠ উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শক,শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী,শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হয়েছেন যথাক্রমে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব মোহাম্মাদ জসিম উদ্দিন , পিপিএম (বার),সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) জনাব আরিফ হোসেন,পুলিশ পরিদর্শক (বাকলিয়া থানা) জনাব মোহাম্মাদ আব্দুর রহিম,পুলিশ পরিদর্শক (ডিবি উত্তর) জনাব আরিফুর রহমান,এসআই/রানা প্রতাপ বণিক ও পিএসআই /মোঃ আবু সাঈদ,ইপিজেড থানা,এসআই/শাহাদাত হোসেন আকবরশাহ থানা,এসআই/মোঃ আব্দুল্লাহ,বায়োজিদ বোস্তামি থানা,এসআই/মোঃ সাইফুল আলম,কোতোয়ালী থানা, এসআই / রনি তালুকদার, সদরঘাট থানা, এসআই /সজীব কুমার আচার্য, চকবাজার থানা, এএসআই/মোঃ এনামুল হক, আকবরশাহ থানা, এএসআই/সোহেল আহমেদ,খুলশী থানা।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com