সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সজল-মিহির “কেবিন নাম্বার ৫০৭”

  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৪.৫১ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ সদ্য চাকরি হারানো এক যুবকের নাম রকি। শুধু চাকরিই না, হারিয়েছেন প্রেমিকাকেউ। ঠিক এই মুহূর্তেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তার মা। জরুরি ভিত্তিতে প্রয়োজন তাকে অপারেশন করানোর। কিন্তু দরকার এক লাখ টাকা।

অসময়ে মায়ের পাশে থাকাটাই তো সন্তানের কাজ। আর তাইতো নিজের কাছে টাকা না থাকা স্বত্তেও পরিচিত মানুষের কাছে টাকা ধার চেয়ে তার প্রয়োজনের কথা জানায়। কিন্তু কেউ তাকে টাকা দিচ্ছে না, সবাই ফিরিয়ে দিচ্ছে।

মানুষের কত রকমের সমস্যার মধ্যে রকির সমস্যাটা খুব বেশি পাত্তা পায়নি। তবুও তো মাকে বাঁচাতে হবে। তাই সিদ্ধান্ত নেয় নিজের একটি কিডনি বিক্রি করে হলেও মাকে বাঁচাবে। সেই সিদ্ধান্তে নিজের কিডনি বিক্রি করার প্রক্রিয়া শুরু করে। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে এক অজানা কথা। সেই অজানা কথার ওপর ভিত্তি করে সামনে আসে প্রাক্তন প্রেমিকা হেলেন। ঘটতে থাকে একের পর এক রহস্যজনক ঘটনা।

তাহলে কী রকি তার মাকে বাঁচাতে পারবে না, কিংবা নিজের কিডনি বিক্রি করতে গিয়ে আসলে কি ঘটনা সামনে আসে? এমন সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে নাটক ‘কেবিন নাম্বার ৫০৭’। কুদরত উল্লাহর গল্প ও রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাকিল সৈকত।

নুরুন্নবী তরুণের চিত্রগ্রহণে নাটকটি প্রযোজনা করেছে মাইজদীটেইনমেন্ট। রকি চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও হেলেন চরিত্রে অভিনয় করেছেন ফারজানা আহসান মিহি। আরও অভিনয় করেছেন মিলি বাসার, রেজাউল আহসান শিকদার রেজা, খায়রুল ইসলাম পলিন, সোহেল মাসুদ পথিক, নাজনিন শবনব, মাইশা আলভী, জেকিসহ আরও অনেকে।

সম্প্রতি উত্তরা, বনানী ও ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com