সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

যাত্রাবাড়ী থেকে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ৮.৪৩ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- কাইরুল ইসলাম ওরফে খায়রুল। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি ২০২৩) দুপুর ২:০০ টায় যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করে গোয়েন্দা অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, কতিপয় মাদক কারবারি পিকআপ করে মাদক নিয়ে যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকা দিয়ে ঢাকায় আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পিকআপসহ কাইরুলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com