শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরগুনার রাজনৈতিক অঙ্গনের থাকে হারালে এক নক্ষত্র

  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ১১.২৪ এএম
  • ২০৯ বার পড়া হয়েছে

মল্লিক মো.জামালঃ বরগুনা- বেতাগী জাতীয় সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন বৃহস্পতিবার সকাল ৭টায় বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু বরণ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন) । দেলোয়ার হোসেন ২০০১ সালে আওয়ামীলীগ থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে ঐ সময়ের বরগুনা -১ সংসদীয় আসন ( বরগুনা-বেতাগী) থেকে স্বতন্র সংসদ সদস্য নির্বাচিত হন। দেলোয়ার হোসেন ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শুরু করেন। জেলা ছাত্রলীগের সভাপতি থাকাবস্হায় তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।বরগুনার অপরাধীদের অভয় অরণ্য পরিচিত আয়লা-পাতাকাটা ইউনিয়নের চিহ্নিত ডাকাত দলকে সাহসিকতার সাথে দমন করে জেলা ব্যাপী আলোড়ন সৃষ্টি করেন। একজন সাহসী ও ত্যাগী নেতা হিসাবে জনপ্রিয় হয়ে উঠেন সকলের নিকট। ২০০১ সালে দলের বিদ্রোহী হয়ে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। দীর্ঘ দিন দলের বাহিরে থাকলেও আওয়ামীলীগ বা মুক্তিযুদ্বের চেতনার বিরুদ্বে অবস্হান নেননী। জাতীয় সংসদে তৎকালীন বিএনপি’র জোট সরকারের বিরুদ্বে জোড়ালো ভূমিকাও রাখেন তিনি। পরবর্তিতে দলীয় সভানেত্রী তাকে সাধারন ক্ষমা করে দেয়ার পাশাপাশি জেলা পরিষদের প্রশাসক, পরে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিলে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। দেলোয়ার হোসেনের মৃত্যুতে জেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য আ্যাড়ঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু,সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির,সংসদ সদস্য সুলতানা নাদিরা, মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার আঃ রশিদ,মোতালেব মৃধা,বরগুনা পৌর মেয়র আ্যাড়ঃ কামরুল আহসান মহারাজ,বরগুনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, সন্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি আ্যাড়ঃ শাহজাহান,পাবলিক পলিসি ফোরামের আহবায়ক মোঃ হাসানুর রহমান, নাগরিক অধিকারের সাধারন সম্পাদক, মনির কামাল,ন্যাপের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল,মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম,জাতীয় মহিলা সংস্হার চেয়ারম্যান হোসনেযারা চম্পা সহ,রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের পক্ষ থে

কে আওয়ামীলীগ নেতার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
তিনি স্রী ও ১ কন্যা সন্তান রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com