মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

মন্ত্রিপরিষদ বিভাগের সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দের মতবিনিময়

  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩, ৭.৩০ এএম
  • ২৯০ বার পড়া হয়েছে

‘বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে’ এ প্রতিপাদ্যে পুলিশ সপ্তাহ – ২০২৩ এর শেষ দিনে আজ রবিবার (৮ জানুয়ারি ২০২৩ খ্রি.) বিকালে রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মন্ত্রিপরিষদ বিভাগের সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম-বার, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন ও বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটা লক্ষ্য স্থির করেছিলেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ একটি রাস্ট্রে পরিণত করা। অতি সম্প্রতি তিনি সেই লক্ষ্যকে আরও পরিষ্কার করেছেন যে, ২০৪১ নাগাদ বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ। আমি আজকে এখানে এসে খুবই আশান্বিত হয়েছি যে, আমি আপনাদের মুখে সেই স্মার্ট বাংলাদেশের কথা শুনতে পেয়েছি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের জানমাল ও তাদের শান্তি-শৃঙ্খলার উপর যতই আঘাত এসেছে বালাদেশ পুলিশ তাদের জীবন দিয়ে তা প্রতিহত করেছে। আমি মনে করি বর্তমানে প্রেক্ষাপটে এটি একটি বিরল ঘটনা। বিশ্বের কোন দেশের কোন পুলিশ বাহিনীর এতো সদস্য সেদেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এতো আত্মত্যাগ করেছে এরকম নজির আছে কিনা আমার জানা নেই। এজন্য আমি বাংলাদেশ পুলিশকে স্যালুট জানাই।

মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের উপর আস্থা রাখেন। বাংলাদেশের মানুষ আপনাদের উপর আস্থা রাখেন। সাম্প্রতিককালে যতোগুলো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আপনারা সেগুলোর প্রত্যেকটির রহস্য উদঘাটন করেছেন।

আইজিপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, “তোমরা জনগনের পুলিশ হবে।’ জনগনের সেবক হওয়ার নির্দেশ দিয়েছিলেন বঙ্গবন্ধু। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই জনগনের পুলিশ হিসেবে বাংলাদেশ পুলিশ কাজ করছে।
আইজিপি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ গড়ার নির্দেশনা দিয়েছে সেই স্মার্ট বাংলাদেশ গড়ার যে কার্যক্রম তা বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ একযোগে কাজ করছে।

উক্ত মতবিনিময় সভায় পুলিশের অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।(ডিএমপি নিঃ)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com