মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আফগান নারীদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তালিবানকে বড় ধরণের মূল্য দিতে হবে :যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ৯.০৭ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র আফগানিস্তানে বেসরকারি সংস্থাগুলোতে নারীদের কাজ করার ওপর তালিবানের নিষেধাজ্ঞার প্রভাব মূল্যায়ন করছে। বিকল্প নীতিগুলো নিয়েও ভাবছে যা শীঘ্রই প্রকাশিত হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস ব্রিফিং-এ সংবাদদাতাদের বলেন যে, যুক্তরাষ্ট্র আফগান জনগণকে সমর্থন করে এবং তালিবানের প্রতি “আমাদের নিন্দাকে প্রকাশ করে এমন উপযুক্ত একটি পরিণতি তৈরি করতে” বিশ্বজুড়ে সমমনা অংশীদারদের সাথে কাজ করছে।

২০২২ সালে জুড়ে আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবান পৃথিবীর সবচেয়ে খারাপ লিঙ্গ-ভিত্তিক বৈষম্যমূলক নীতি প্রবর্তন এবং প্রয়োগ করেছে।

ডিসেম্বরের শেষের দিকে নারী শিক্ষাকে আরও সীমিত করে তালিবান, বিশ্ববিদ্যালয় থেকে নারীদেরকে নিষিদ্ধ করে। ২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফিরে আসার পরপরই তালিবান মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করেছিল।

তালিবান শাসিত আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে মেয়েদের লিঙ্গ-ভিত্তিক পরিচয়ের কারণে তাদের স্কুলে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়।

২৪ ডিসেম্বর তালিবান আফগানিস্তানের বিদেশী এবং দেশীয় মানবিক সংস্থাগুলোকে নারীদেরকে নিয়োগ করা থেকে বিরত রাখার জন্য একটি আদেশ জারি করে। তারা জানায় কোনো সংস্থা এই আদেশ মেনে চলতে ব্যর্থ হলে সেটির লাইসেন্স বাতিল করা হবে । যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, এর ফলস্বরূপ ১১টি এনজিওর একটি জোটকে আফগানিস্তানে তাদের কার্যক্রম স্থগিত করতে হয়েছে।

আফগান নারী, কন্যাশিশু এবং মানবাধিকার বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিনা আমিরি সম্প্রতি একটি স্কাইপ সাক্ষাৎকারে ভয়েস অফ আমেরিকার দীওয়া বিভাগকে বলেন, “এটি রাজনৈতিক ইস্যু।ধর্মীয় নয়।”

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের জেন্ডার ইক্যুইটি এবং ইকুয়ালিটি অ্যাকশন ফান্ডের মাধ্যমে আফগান নারীদেরকে সহায়তা করার বিষয়টি অব্যাহত রাখবে। এই ফান্ডটি বিশ্বজুড়ে স্থানীয় এবং সুশীল সমাজের অংশীদারদের জন্য বিনিয়োগ করে থাকে।

 

ভয়েস অফ আমেরিকা দীওয়া বিভাগ এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com