মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সোমালিয়ায় আত্মঘাতী গাড়ি বোমা হামলার ৩৫ জন নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ৭.৫৮ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

সোমালিয়ার একটি শহরে ধারাবাহিক গাড়ি বোমা হামলায় এক পরিবারের আট সদস্যসহ কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। খবর রয়টার্স ও টিআরটি ওয়ার্ল্ড।

দেশটির নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার সকালে সশস্ত্র গোষ্ঠী আল শাবাব মাহাস শহরের বেসামরিক এলাকায় হামলাটি চালায়। সরকারি ও মিত্র বাহিনী গত বছর থেকে আল শাবাবের ওপর জোরদার অভিযান চালানোর প্রেক্ষিতে পাল্টা আঘাত হানতে শুরু করে। গতকালের হামলা ছিল তারই সর্বশেষ ঘটনা।

হিরশাবেল রাজ্যের ডেপুটি পুলিশ কমিশনার হাসান-কাফি মোহাম্মদ ইব্রাহিম বলেন, মৃতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। তিনি বলেন, দুটি আত্মঘাতী গাড়ি বোমা হামলার শিকার ৯ সদস্যের একটি পরিবার থেকে মাত্র একটি শিশু বেঁচে গেছে। অন্যান্য পরিবারও তাদের অর্ধেক সদস্যকে হারিয়েছে। এছাড়া বিস্ফোরণের জেরে অনেক বেসামরিক বাড়িঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।

মহাসের জেলা প্রশাসক মুমিন মোহাম্মদ হালানে জানান, একটি বোমা তার বাড়ি লক্ষ্য করে এবং অন্যটি ফেডারেল আইন প্রণেতার বাড়িতে আঘাত হানে।

এদিকে আল শাবাবের মিডিয়া অফিস একটি বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, ধর্মত্যাগী মিলিশিয়া ও সৈন্যদের তারা টার্গেট করেছিল। তারা দাবি করছে এ হামলায় ৮৭ জনের মৃত্যু হয়েছে।

আল শাবাব ২০০৭ সাল থেকে সোমালিয়ার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছে। গতকাল তারা যে জায়গায় হামলা চালিয়েছে, গত বছর তাদেরকে এ জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছিল। আল শাবাব অভিযোগ করে, সোমালিয়ার সেনা ও তাদের সহযোগী সংস্থাগুলো যুক্তরাষ্ট্র ও আফ্রিকান ইউনিয়নের সহায়তা পেয়ে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এসব কারণে তারা সাম্প্রতিক মাসগুলোতে রাজধানী মোগাদিসুসহ বেশ কিছু সরকারি স্থাপনা ও হোটেলে হামলা চালিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com