বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

কিশোরগঞ্জে কটিয়াদী সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন ও বনভোজন অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ২.২৭ পিএম
  • ৩৫৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জস্থ কটিয়াদী সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন ও বনভোজন শুক্রবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। শহরতলীর নেহাল গ্রীন পার্কে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কটিয়াদী সমিতির এ সম্মেলন ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। সম্মেলন উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস।

সমিতির সভাপতি মো. সামছুল আলম বুলবুলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক (কলেজ) ফেরদৌস আহমেদ ভূঁইয়া জুয়েল, আওয়ামী লীগ নেতা মঈনুজ্জামান অপু, শিল্পপতি ও সমাজসেবক শামছুর রহমান জুয়েল, শিল্পপতি ও সমাজসেবক জিয়া উদ্দিন খান এবং শিল্পপতি ও সমাজসেবক মো. ওমর ফারুক ইবনে হাসান ইমন।

সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল এর সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে সিনিয়র আইনজীবী এডভোকেট সহিদুল হক খসরু, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, এপিপি মো. আতিকুল হক বুলবুল, সমিতির উপদেষ্টা একেএম শরাফ উদ্দিন খান রায়হান, সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম খান, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান রুমী, সাধারণ সম্পাদক আবুল হাসান মোমেন প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনে আবদুর রহমান রুমীকে সভাপতি ও শওকত দাদ খান হুমায়ুনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জস্থ কটিয়াদী সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com