বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রুশ সামরিক সংস্থা ওয়াগনার গ্রুপ উত্তর কোরিয়া থেকে অস্ত্র ক্রয় করেছিল : যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১.৫৭ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার বাহিনীকে শক্তিশালী করতে সহায়তা করার জন্য বেসরকারি রুশ সামরিক সংস্থা ওয়াগনার গ্রুপ উত্তর কোরিয়া থেকে অস্ত্রের চালান ক্রয় করেছিল। এটি ইউক্রেন যুদ্ধে গ্রুপটির সম্প্রসারিত ভূমিকার একটি চিহ্ন।

ওয়াগনারের মালিক ইয়েভজেনি প্রিগোজিন এই দাবিকে “গুজব এবং জল্পনা” বলে অস্বীকার করেছেন।

হোয়াইট হাউজ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কারবি বলেছেন, ওয়াগনার ইউক্রেনে তাদের সামরিক অভিযানে সহায়তা করার জন্য বিশ্বজুড়ে অস্ত্র সরবরাহকারীদের অনুসন্ধান করছে।

ওয়াগনার গ্রুপ ২০১৪ সালে রাশিয়ার দ্বারা ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপ দখল এবং অধিগ্রহণ করার পরে এবং ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চলে একটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ শুরু হওয়ার পরে প্রতিষ্ঠিত হয়েছিল।

কারবি বলেছেন,যুক্তরাষ্ট্রের অনুমান, ইউক্রেনে ওয়াগনারের ৫০ হাজার জন কর্মী মোতায়েন করা আছে। এর মধ্যে ১০ হাজার জন ঠিকাদার এবং রুশ কারাগারগুলি থেকে ৪০ হাজার জন বন্দিকে নিয়োগ করা হয়েছে।

এক বিবৃতিতে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেছেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য পিয়ংইয়ং এবং মস্কোকে অভিযুক্ত করেছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা কমিটিকে দেশটির কাছে থাকা এ সংক্রান্ত তথ্য জানাবে।

কারবি বলেন ইউক্রেনে রুশ বাহিনী হোঁচট খেয়েছে। পুতিন ক্রমাগতভাবে ইউক্রেন যুদ্ধে ওয়াগনার গ্রুপের সহায়তা নেয়ার দিকে ঝুঁকছেন। ইউরোপীয় ইউনিয়ন ক্রেমলিনের বিরুদ্ধে গোপন অভিযানের অভিযোগ এনে গ্রুপটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

পুতিন বলেছেন, গ্রুপটি রাশিয়ার প্রতিনিধিত্ব করে না। তবে যতক্ষণ না বেসরকারি ঠিকাদাররা রাশিয়ার আইন ভঙ্গ করছে না ততক্ষণ বিশ্বের যেকোনো জায়গায় তাদের কাজ করার অধিকার রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com