বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছে পাকিস্তানের ইসলামাবাদ

  • আপডেট সময় শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১.৪৯ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে যে, একটি গাড়িতে যাতায়াতকারী এক আত্মঘাতী বোমা হামলাকারী রাজধানী ইসলামাবাদে পুলিশের এক নিরাপত্তা তল্লাশী চৌকিতে নিজের দেহে বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনায় একজন কর্মকর্তা নিহত ও ১০ জন আহত হন।

টিটিপি হিসেবে পরিচিত নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানি তালিবান বা তেহরিক-ই-তালিবান দ্রুত ঘটনার দায় স্বীকার করে এবং জানায় যে, তাদের এক সদস্য হামলাটি পরিচালনা করেছে।

ইসলামাবাদ শহরের সহকারি পুলিশ প্রধান সোহেল জাফর চাট্ঠা ঘটনাস্থলের কাছে সংবাদকর্মীদের বলেন যে, একটি “সন্দেহভাজন গাড়িকে” তল্লাশী চৌকিতে থামতে নির্দেশ করা হয় এবং সেটিতে থাকা “লম্বা চুলওয়ালা” এক পুরুষ আরোহীকে তল্লাশী করার সময়ে সে একটি বিস্ফোরকের সাহায্যে নিজের শরীরে বিস্ফোরণ ঘটায়।

ইসলামাবাদের প্রধান হাসপাতালের চিকিৎসকরা জানান যে, তাদের কাছে ১০ জন আহত ব্যক্তিকে নিয়ে আসা হয়, যার মধ্যে ছয়জন বেসামরিক ব্যক্তি ও চারজন পুলিশ সদস্য রয়েছেন। কিছু নিরাপত্তা কর্মীর অবস্থাকে “আশঙ্কাজনক” হিসেবে বর্ণনা করেছেন চিকিৎসকরা।

চাট্ঠা বলেন যে, তদন্তকারীরা বোমাহামলাকারী ও তার সন্দেহভাজন নারী সহযোগীর মরদেহের কিছু অংশ উদ্ধার করেছেন। তবে এটি তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় যে, বিস্ফোরকটি সন্দেহভাজন হামলাকারীর শরীরের সাথে লাগানো ছিল নাকি তা গাড়িতে রাখা ছিল।

টেলিভিশন ফুটেজে ধ্বংসপ্রাপ্ত গাড়িটির ধ্বংসাবশেষ দেখা গিয়েছে।

সংবাদকর্মীদের কাছে পাঠানো তাদের বিবৃতিতে টিটিপি বলে যে, হামলাটি একজন আত্মঘাতী বোমাবাজ সম্পাদন করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহিংসতাটির প্রতি নিন্দা জ্ঞাপন করেছেন এবং “নিজেদের রক্ত বিসর্জন দিয়ে সন্ত্রাসীদের” থামানোর জন্য পুলিশের প্রশংসা করেছেন এবং বলেছেন যে, “জাতি নিজেদের বীরদের সালাম জানায়”।

টিটিপি-কে যুক্তরাষ্ট্রও বৈশ্বিক জঙ্গি গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে। গোষ্ঠীটি সাম্প্রতিক সময়ে পাকিস্তানে হামলা বৃদ্ধি করেছে, যার ফলে এই বছর শত শত মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com