সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

শীতকালে মোটরসাইকেল স্টার্ট না নিলে করণীয়

  • আপডেট সময় শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ১.২১ এএম
  • ৩৫১ বার পড়া হয়েছে

শীতকালে মোটরসাইকেল স্টার্ট দিতে অনেকেই সমস্যায় পড়েন। বিশেষ করে যেসব বাইকে কার্বুরেটর সিস্টেম রয়েছে, সেগুলোয় এই সমস্যা দেখা দেয়। জেনে নিন এর কারণ ও প্রতিকার-

১. শীত পড়ে গেলে ঠান্ডা হাওয়ার ভয়ে অনেকেই মোটরবাইক চালাতে পছন্দ করেন না। ফলে অনেক স‌ময়ে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে গাড়িটি। এতেই ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। তাই দীর্ঘ সফর না করলেও রোজ এক বার করে অল্প সময়ের জন্য মোটরসাইকেলটি চালান।

২. মোটরবাইকে থাকা ইঞ্জিন অয়েলটি একটি নির্দিষ্ট সময় অন্তর বদলানো উচিত। কারণ ইঞ্জিন অয়েল অনেক স‌ময়ে পাতলা হয়ে যায়। শীতকালে তা আর কাজ করে না। তাই সময় মতো বাইকের সার্ভিসিংও খুব জরুরি।

৩. আজকাল অনেক মোটরবাইক কিক স্টার্ট করার উপায় থাকে না। তবে যাদের মোটরবাইকে এটি থাকে, তারা স্টার্ট না হওয়ার স‌মস্যা মেটাতে প্রথমেই কিক স্টার্ট দিয়ে নিতে পারেন।

৪. মোটরবাইকের একটি গুরুত্বপূ্র্ণ অংশ হল স্পার্ক প্লাগ। ‌এই স্পার্ক প্লাগ নিয়মিত পরিষ্কার রাখা উচিত। স্পার্ক প্লাগ মোটরবাইক স্টার্ট নেওয়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে।

৫. মোটরবাইকের ব্যাটারি কেটে গেলে বা চার্জ ফুরিয়ে গেলেও অনেক স‌ময়ে স্টার্ট নিতে চায় না। সে ক্ষেত্রে মোটরবাইকের সঙ্গে থাকা ব্যাটারি বদলে নিন অথবা চার্জ দিয়ে নিতে পারেন। (তথ্য সূত্র: ডিএমপি নিঃ)

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com