সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৩ ঔষধ দোকান মালিককে ২৬ হাজার টাকা জরিমানা।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৫.১২ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অনিবন্ধিত ওষুধ সংরক্ষণ ও কোম্পানির নমুনা ওষুধ বিক্রির অভিযোগে ৩ (তিন) দোকানের মালিককে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাইজবাগ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় মাইজবাগ বাজার এলাকায় ওষুধ নিয়ন্ত্রণ আইন ১৯৪০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় তরুণ মেডিকেল হলের মালিক তরুণ চন্দ্র দত্তকে ৮ হাজার,সুমন মেডিকেল হলের মালিক সুমন দাসকে ৮ হাজার, মেসার্স অনুপর্ণা মেডিকেল হলের মালিক অরুণ চন্দ্র দত্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন ড্রাগ ইন্সপেকটর ও তার টিম, ঔষধ তত্ত্বাবধায়ক এর কার্যালয়, ময়মনসিংহ এবং ঈশ্বরগঞ্জ থানার পুলিশ সদস্যরা

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন আরও বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com