বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটির মেয়র ইঁদুর নিয়ন্ত্রণের জন্য একজন ডিরেক্টর চেয়ে বিজ্ঞাপন দেন বার্ষিক বেতন ১২০,০০০ ডলার থেকে ১৭০,০০০ ডলার

  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৩.৩০ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস ইঁদুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই সিটির জনসংখ্যা ৮ মিলিয়নের একটু বেশি। আর ইঁদুরের সংখ্যা প্রায় ২ মিলিয়ন। তবে এই হিসাব বেশ পুরনো, অর্থাৎ ২০১৪ সালের। গত ৮ বছরে ইঁদুরের সংখ্যা অনেক বেড়েছে। বিশেষ করে প্যানডেমিকের সময় গার্বেজ ঠিকমত পিকআপ না করায় সাইডওয়াকে পড়ে থাকা সেই গার্বেজ ইঁদুরের জন্য ছিল স্বর্গরাজ্য। বর্তমানে নাইচার ভবনসহ, অনেক এপার্টমেন্ট বিল্ডিংএ ইঁদুরের উৎপাতে সেখানকার মানুষদের জীবনে নানা বিরক্তি উৎপাদন করছে। এইসব ইঁদুর বহন করে নানা রোগের জীবাণু। যেমন প্যাথোজেন, ব্যাকটেরিয়া, সালমনেলা, বার্টোনেলা ব্যাকটেরিয়া।
স্যান্ডি এবং আইডার কারণে নিউইয়র্ক সিটিতে বন্যা হয়, তাতে সুয়ারেজ লাইন উপচে ওঠে। ফলে বিপুল সংখ্যক ইঁদুর মারা যায়। অনেক ইঁদুর বাইরে এসে ছড়িয়ে পড়ে। এরিক এডামস মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণের পরই সেনিটেশন কমিশনারকে নির্দেশ দেন গার্বেজ পিকআপ যেন নিয়মিত করা হয় এবং সাইডওয়াকে রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল গার্বেজ রাখার সময়সীমা যেন কমিয়ে আনা হয়। তা সত্তে¡ও ইঁদুরের উৎপাত না কমায় মেয়র ইঁদুর নিয়ন্ত্রণের জন্য একজন ডিরেক্টর চেয়ে বিজ্ঞাপন দেন। তাতে বলা হয়, যিনি ডিরেক্টর হবেন তাকে অত্যন্ত অল্প সময়ে অধিক সংখ্যক ইঁদুর মারার পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর এই ইঁদুর নিয়ন্ত্রণ ডিরেক্টর কাজ করবেন ডেপুটি মেয়র মিরা যোশির তত্ত¡াবধানে।
বুধবার মেয়র এরিক এডামস বলেন, নিউইয়র্ক সিটিকে আধুনিক মানুষের বাসযোগ্য করে তোলার লক্ষ্যে এই ধরনের বিষয়গুলোতেও নজর দিতে হবে। যদিও এই ডিরেক্টরের জন্য বিপুল অর্থ খরচ হবে। তার বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ১২০,০০০ ডলার থেকে ১৭০,০০০ ডলার।
মেয়র এডামসের ইঁদুরের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণাকে অনেকে কটাক্ষ করলেও নিউইয়র্ক সিটির দরিদ্র ও ঘনবসতি এলাকার জন্য ইঁদুর নিয়ন্ত্রণ যে জরুরী সে কথা কেউ অস্বীকার করছে না। তাছাড়া মাটির নিচে সাবওয়ে টানেলে যে বিপুল সংখ্যক বড় আকৃতির ইঁদুর বাস করে, তারা অল্প অল্প করে হলেও স্থাপনার ভিত্তি ক্ষয় করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com