সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বকুলপুর’ সিজন-৩ বিরোধ নয়, পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই প্রতিষ্ঠানের সাফল্য ও শ্রমিকের অধিকার সুরক্ষিত হবে’: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই হবে কবি রেজাউদ্দিন স্টালিন এর জন্মদিন অনুষ্ঠানে রুহুল কবির রিজভী মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ নাশকতার পরিকল্পনায় জড়িত যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ৩৪৪৭ মামলা মানিকগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

৭ দিনের জন্য করোনার টিকাদানের কর্মসূচি ঘোষণা

  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৩.০৯ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

সাত  দিনের জন্য করোনার টিকাদানের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিজয় দিবস উপলক্ষে সারাদেশে এক সপ্তাহে বিশেষ ক্যাম্পেইনে ৯০ হাজার দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া হবে।

বুধবার অধিদপ্ত রের টিকা কমিটির সদস্য সচিব শামসুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, সাত দিনে ৯০ লাখ মানুষকে টিকা প্রদানের লক্ষ্য নিয়ে মাঠে ১৭ হাজার ১১৬ টিম কাজ করবে। ১৫ হাজার ৯৮৪টি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।  করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার চতুর্থ ডোজ প্রয়োগের সুপারিশ করেছে সরকারের কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

কারিগরি কমিটি প্রথম ধাপে সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শিগগিরই কার্যক্রম শুরু করবে।

তিনি আরও বলেন, দেশে এই পর্যন্ত শিশুসহ মোট জনসংখ্যার ৮৭ শতাংশ প্রথম ডোজ পেয়েছে। আর দুই ডোজ টিকা নিয়েছেন ৭৩ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com