সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সরকার ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহ করবে

  • আপডেট সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১০.২৩ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার আজ প্রায় ১.৪০ লাখ মেট্রিক টন ইউরিয়া এবং এমওপি সার সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) চলতি বছরের ৩৫তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) প্রায় ৪১৪.১৩ কোটি টাকা ব্যয়ে ৮ম লটের মাধ্যমে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের কাছ থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রায় ৫০,০০০ মেট্রিক টন এমওপি সার সংগ্রহ করবে।এছাড়া, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) বিভিন্ন উৎস থেকে মোট ৯০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সংগ্রহ করবে। কাফকো বাংলাদেশ থেকে ৯ম লটের অধীনে প্রায় ১৮৫.১৩ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিকটন বাল্ক দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে এবং কাতারের মুনতাজাত থেকে প্রায় ১৮৮.৯৩ কোটি টাকা ব্যয়ে ১১তম লটের অধীনে ৩০ হাজার মেট্রিকটন বাল্ক দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে।

এছাড়াও, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) প্রস্তাবে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস হাউস এবং অফিসগুলোর জন্য প্রায় ৩২৭.০১ কোটি টাকা ব্যয়ে নুটেক কোম্পানি লিমিটেডের কাছ থেকে ছয়টি সম্পূর্ণ কনটেইনার স্ক্যানার সিস্টেম সংগ্রহ করবে।

একুশে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com