সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৩ জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৩.২০ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বালু বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার, ট্রাক চালকসহ ৩জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৮ জন।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাককে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই ইমাদ পরিবহনের সুপারভাইজার আশিক (২৭), ট্রাকচালক সোহাগসহ (৩০) ৩ জন নিহত হন। এসময় আরো অন্তত ৮ যাত্রী আহত হয়।
নিহত সুপারভাইজার আশিক গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে ও নিহত ট্রাক চালক সোহাগ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের আব্দুর রহমানের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, পরিচয় পাওয়া লাশ দুটি স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com