বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তুরস্কের বোমা হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১২.০৪ এএম
  • ২০০ বার পড়া হয়েছে

তুরস্ক রোববারের ভয়াবহ বোমা হামলার তদন্তে অগ্রগতি দাবি করেছে। নিরাপত্তা বাহিনী বোমা স্থাপনের সন্দেহে এক নারীকে আটক করে। এই হামলায় ৮ জন নিহত এবং ৮১ জনেরও বেশি লোক আহত হয়েছে। আঙ্কারার অভিযোগ, যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার কুর্দি জঙ্গীরা এই হামলার নির্দেশ দিয়েছে।

সোমবার ভোরে, ইস্তাম্বুলে তুর্কি নিরাপত্তা বাহিনী, রোববারের বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে ওই নারীকে গ্রেপ্তার করে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু ঘোষণা করেন, কর্তৃপক্ষ এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছে।

তিনি বলেন, “কিছু সময় আগে যিনি ঘটনাটি ঘটিয়েছেন, বোমাটি রেখে গেছেন, তাকে ইস্তাম্বুল পুলিশ আটক করেছে; এ ঘটনায় আরও ২১ জনকে আটক করা হয়েছে।”

গ্রেপ্তার অব্যাহত রয়েছে, সোমবার সকাল পর্যন্ত ৫০ জনেরও বেশি আটক হয়েছে।

তুর্কি নিরাপত্তা বাহিনী, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম সিরিয়ার নাগরিক আহলাম আলবাশির বলে উল্লেখ করেছে। তাদের দাবি, তিনি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি

পিকেকে কর্তৃক প্রশিক্ষিত হওয়ার কথা স্বীকার করেছেন। পিকেকে, সোমবার এক বিবৃতিতে বোমা হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে বলেছে, তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না।

এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

পিকেকে ৪০ বছরেরও বেশি সময় ধরে কুর্দিদের বৃহত্তর অধিকারের জন্য তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে আসছে। ২০১৬ সালে ইস্তাম্বুল ফুটবল ম্যাচে বোমা হামলায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার সঙ্গে জড়িত ছিল এই জঙ্গি গোষ্ঠীটি।

তবে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সোয়েলু দাবি করেছেন, রোববারের হামলাটি, সিরীয় কুর্দি মিলিশিয়া ওয়াইপিজি দ্বারা নিয়ন্ত্রিত সিরিয়ার শহর কোবানিতে পরিকল্পনা করা হয়। আঙ্কারা বলছে, এটি পিকেকে-র সাথে যুক্ত, যা তারা অস্বীকার করে। যুক্তরাষ্ট্র আইএসের বিরুদ্ধে যুদ্ধে ওয়াইপিজিকে সমর্থন করে। ইস্তাম্বুলে বোমা হামলার স্থানে সোয়েলু বলেন, রোববারের হামলার পর তুরস্কের উচিত তার আমেরিকান মিত্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করা।

সোয়েলু বলেন, তুরস্ক আমেরিকান দূতাবাসের শোক প্রত্যাখ্যান করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com