সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

বিভিন্ন আয়োজনে হুমায়ন আহমেদের জন্মদিন উদযাপিত

  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ১০.৩৩ এএম
  • ৫৭৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংঃ হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিনে ময়মনসিংহের গৌরীপুরে পাখির নিরাপদ আবাসের লক্ষে গাছে শতাধিক হাড়ি-কলস ঝুলিয়ে পাখির বাসা তৈরী করে দিয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ভক্তরা।

রবিবার (১৩ নভেম্বর) লেখক হুমায়ন আহমেদের ৭৪ তম জন্মদিন উপলক্ষে তার ভক্তদের সংগঠন হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের উদ্যোগে কেককাটা, দোয়া, আলোচনা সভা ও পাখির বাসা তৈরীর কর্মসূচি পালন করা হয়।

নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ গৌরীপুর প্রেসক্লাব সংলগ্ন সড়কের গাছে গাছে হাড়ি-কলসি ঝুলিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে বন, বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় পৌর শহরে প্রচারভিযান চালায় ভক্তরা। এর আগে প্রেসক্লাব সভাকক্ষে হুমায়ূন আহমেদের জন্মদিন কেককাটা, দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, গাছ-পালা ও বন-জঙ্গল উজাড় হওয়ায় পাখির কিচিরমিচির শব্দ আগের মতো শোনা যায় না। পাখি আমাদের প্রাণবৈচিত্রের অংশ। পরিবেশে পাখি বেঁচে থাকা জরুরি। তেমনি পাখির প্রতি মানুষের ভালোবাসা থাকাও জরুরি। বন, বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারি প্রতিষ্ঠানের নয়। এসব রক্ষায় জনগনকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সংগঠনের সভাপতি মোতালিব বিন আয়েতের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, জেলা পরিষদের সাবেক সদস্য এইচএম খায়রুল বাসার, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন আহমেদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু গৌরীপুর বার্তার সম্পাদক ম. নূরুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি দিলীপ দাস, মোস্তাকিম প্রাইভেট হসপিটালের পরিচালক ডা. আমান উল্লাহ, প্রভাষক সেলিম আল রাজ, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা উদীচীর সভাপতি ওবায়দুর রহমান, সাংবাদিক আরিফ আহমেদ, শাহজাহান কবির প্রমুখ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com