মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মানি চেঞ্জার নগদ ২৫ হাজার ডলারের বেশি রাখতে পারবে না

  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ২.১২ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

মানি চেঞ্জার প্রতিদিন কত ডলার বা টাকা সংরক্ষণ করতে পারবে তা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রিয় ব্যাংক। এখন থেকে মানি চেঞ্জারগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো আগের মতো প্রতিদিনের কেনাবেচা শেষে নগদ সর্বোচ্চ ২৫ হাজার ডলার বা তার সমপরিমান বৈদেশিক মুদ্রা সঙ্গে রাখতে পারবে। তবে এর বেশি ডলার বা সমপরিমান বৈদেশিক মুদ্রা থাকলে এফসি হিসাবে (বৈদেশিক মুদ্রার হিসাব) জমা দিতে হবে। তবে ইচ্ছে করলে পরের দিন জমা দেওয়া ডলার তুলতে পারবেন মানি চেঞ্জাররা।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়- এখন থেকে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো দৈনিক লেনদেনের পরে ২৫ হাজারের বেশি ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা নিজস্ব বৈদেশিক মুদ্রা হিসাবে (এফসি হিসাব) জমা রাখতে পারবে। প্রতিষ্ঠানগুলো জমা করা ডলার পরবর্তী দিন বা যেকোনো প্রয়োজন আকারে তুলতে পারবেন। তবে প্রত্যেক মানি চেঞ্জার এফসি হিসাবে সর্বোচ্চ ৫০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রায় রাখতে পারবেন। তার বেশি এফসি হিসেবে রাখতে পারবে না। এছাড়াও প্রতিদিন লেনদেন শেষে প্রতিষ্ঠানগুলো স্থানীয় মুদ্রায় নগদ ৫০ লাখ টাকার বেশি চলতি হিসাবে রাখতে পারবে না।
আরও বলা হয়েছে, মানি চেঞ্জারগুলোর এফসি হিসাবে ৫০ হাজার ডলারের বেশি বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা থাকলে সেগুলো ব্যাংকের কাছে বিক্রি করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com