সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বৈমানিক হলেন চার পুলিশ কর্মকর্তা

  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ১২.২২ এএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের চার তরুণ অফিসার ‘এভিয়েশন বেসিক কোর্স-১২’ সাফল্যের সাথে সম্পন্ন করেছেন। তারা হলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সারোয়ার হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুল হক, সহকারী পুলিশ সুপার ফাতেমা-তুজ-জোহরা ও সহকারী পুলিশ সুপার মোঃ আবুল হোসাইন।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে আজ দুপুরে আর্মি এভিয়েশন স্কুলে নবীন বৈমানিকদের সার্টিফিকেট প্রদান করেন ও তাদের ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেন। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আর্মি এভিয়েশন গ্রুপের অধীনস্থ এভিয়েশন স্কুলের সার্বিক তত্ত্বাবধানে সেনা বাহিনী, নৌ বাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর মোট ১০ জন তরুণ অফিসার ‘এভিয়েশন বেসিক কোর্স-১২’ সম্পন্ন করেছেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে সেনাবাহিনীর পাঁচ জন সেসনা-১৫২ এ্যারোবেট বিমানে ৭০ ঘন্টা এবং নৌ ও বাংলাদেশ পুলিশের পাঁচ জন ডায়মন্ড ডিএ-৪০এনজি বিমানে ৭০ ঘন্টা উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেন। সেসনা-১৫২ এ্যারোবেট বিমানের প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠ বৈমানিক নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মোঃ আবু তালহা আরেফিন, এএসসি এবং ডায়মন্ড ডিএ-৪০এনজি বিমানে শ্রেষ্ঠ বৈমানিক নির্বাচিত হয়েছেন সিনিয়র সরকারি পুলিশ সুপার মো. সারোয়ার হোসাইন।

উল্লেখ্য, সহকারী পুলিশ সুপার ফাতেমা-তুজ-জোহরা বাংলাদেশ পুলিশের প্রথম নারী বৈমানিক হওয়ার গৌরব অর্জন করেছেন।(ডিএমপি নিঃ)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com