সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঠাকুরগাঁওয়ে শাকিল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১১.৫৭ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

আল-মনসুর,রুহিয়া(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর ভানোর ইউনিয়নের মৎস্যজীবী লীগ সভাপতি শাকিল আহম্মেদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বালিয়াডাঙ্গী উপজেলা মৎস্যজীবীলীগ ও এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল এগারোটায় ঠাকুরগাঁও চৌরাস্তায় ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আনিসুজ্জামান রুবেল, উপজেলা মৎস্যজীবী লীগের নেতারা। পরিবারের পক্ষে অংশ নেন নিহত শাকিলের স্ত্রী কাকলী আক্তার, শাকিলের বড় ভাই ভানোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোয়েব সায়ীদ, চাচা রমজান আলী। এলাকার পক্ষে অংশ নেন কুতব আলী,আমিনুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভিডিওতে দেখা যায় কিভাবে সন্ত্রাসীরা শাকিলকে পিটিয়ে মেরেছে। অথচ আজ পর্যন্ত প্রশাসন এজাহার ভুক্ত আসামীদের ধরতে পারেনি।

শাকিলের বড় ভাই সায়ীদ বলেন, এখন রাত হলেই আমাদের টিনের চালে ইট পড়ে। গেটে রামদা দিয়ে কোপানো হয়।মুঠোফোনে সন্ত্রাসীরা হুমকি দেয় যা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। অনতি বিলম্বে বক্তারা প্রধান আসামী চেয়ারম্যান রফিকুল সহ প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com