মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

বড়পুকুরিয়া খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৭.১০ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদন্দিতায় মোঃ জাকির হোসেন সভাপতি ও মোঃ আসাদুজ্জামান সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন।
বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং রাজ: ২৬৪৭ এর নির্বাচনের তফসিল অনুয়ায়ী গত ২২ অক্টোবর যাচাই বাচাই ও ২৩ অক্টোবর প্রার্থীতার মনোনয়ন প্রত্যাহার ও আগামী ৩১ অক্টোম্বর ভোট গ্রহনের কথা ছিল। ১৮টি পদে একজন করে মনোনয়নপত্র জমা দেওয়ায় কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আজ বেলা ১২ টায় বিনা প্রতিদন্দিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮ জনকে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ ফেরাজুল ইসলাম।
এসময় বড়পুকুরিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ সুলতান মাহমুদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ মোকাররম সরকার, সদস্য মোঃ শফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com