সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৪.০১ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ‘‘আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি’’-এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে দিবসটি উপলক্ষে সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ভাঙ্গা হাইওয়ে থানা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মাহবুবুল আলম। ভাঙ্গা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা শাহিন আলম, পলাশ সাহা,সাংবাদিক নেতা মজিবর মুন্সী,আঃ মান্নান সহ নানা শ্রেনীপেশার লোকজন।
বক্তারা সড়কের বিভিন্ন নৈরাজ্য চিত্র তুলে ধরেন। তারা ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বরে নসিমন করিমন,থ্রিহূইলারের অবাধ চলাচল, ধীর গতির যানবাহনের চলাচল,ফিটনেসবিহীন নানা যানবাহন,মোটর সাইকেলের রাস্তা দাপিয়ে বেড়ানো সহ নানা অসঙ্গতি তুলে ধরে এর প্রতিকারের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com