সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ফুলবাড়ীতে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের ভীতি প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৮.৩৯ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরে ফুলবাড়ীতে টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউটের নামে খারিজ-খতিয়ানভূক্ত ভূমি রক্ষা ও শিক্ষক কর্মচারী, শিক্ষার্থীদেরকে ভয়-ভীতি প্রর্দশনের প্রতিবাদে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ১০টায় ফুলবাড়ী টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউট এর চত্ত্বরে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউট এর অধ্যক্ষ মোঃ আবু তৈয়ব ছালাহউদ্দিন। তিনি তার বক্তেব্য বলেন, আমি দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউট কলেজ স্থাপন করি। এই কলেজের নামে খারিজ-খতিয়ানভূক্ত ৩৫ শতাংশ নিজস্থ জমিতে কলেজটি গড়ে তোলা হয়েছে।

একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানে এসে গত ১৯/১০/২০২২ ইং তারিখে কলেজের জায়গা জবর দস্তি দখলের চেষ্টা করে ও কলেজের শিক্ষক কর্মচারীগনকে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। এরই প্রতিবাদ এই মানববন্ধন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ২৪ ঘন্টার মধ্যে তদন্তপূর্বক অপরাধীদের শাস্তির দাবি জানান। প্রতিবাদ সভা ও মানব বন্ধনে কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও কলেজের শিক্ষার্থী স্থানীয় গণ্য মান্য ব্যক্তি ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com