সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা পুরস্কৃত

  • আপডেট সময় সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ২.০০ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স ব্যবসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মুক্তধারা নিউইয়র্ক-এর প্রতিষ্ঠাতা এবং ইউএস-বাংলাদেশ বিজনেস লিংক্স এর সিইও বিশ্বজিৎ সাহাকে মর্যাদাপূর্ণ ‘ট্রাস্টেড ট্রেডিং পার্টনার ২০২২’ পুরস্কারে ভূষিত করেছে। গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সিইও জেফ মার্ক শুক্রবার চেম্বার অফিসে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিশ্বজিৎ সাহার হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন।

সম্প্রতি শেষ হওয়া ইভেন্ট ‘বাংলাদেশ অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা ২০২২’ এর মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্ক জেফ বলেন, ‘বিশ্বজিৎ সাহা অসাধারণ দক্ষতায় দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগসূত্র তৈরি করেছেন। এফবিসিসিআই এবং গ্রেটার নিউইয়র্ক চেম্বার অফ কমার্সের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে’।

মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘আমরা আশা করি,  আমেরিকার অন্যতম বৃহৎ ব্যবসায়িক সমিতি যেভাবে একজন এনআরবি উদ্যোক্তাকে সম্মানিত করেছে, তাতে নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান ব্যক্তিবিশেষ ও প্রতিষ্ঠানসমুহ অনুপ্রাণিত হবে।

তথ্য সূত্র: বাসস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com