সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে এজেন্ট ব্যাংকিং সেবা  প্রদান করবে ব্র্যাক ব্যাংক 

  • আপডেট সময় বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ১২.৩২ এএম
  • ২০১ বার পড়া হয়েছে

এজেন্ট ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। 

এই চুক্তির আওতায় এখন থেকে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা ভর্তি ও অন্যান্য ফি’র টাকা ব্র্যাক ব্যাংক-এর এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে পারবেন। 

এ ছাড়া প্রতিষ্ঠানটির বিদেশগামী প্রশিক্ষণার্থীদের ও তাদের নমিনিদের অ্যাকাউন্ট খোলা যাবে, যাতে তাঁরা বৈধভাবে দেশে টাকা পাঠাতে পারেন। এই প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে উল্লেখযোগ্য সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তাকে বিভিন্ন দেশে পাঠানো হয় এবং তারা দেশের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করেন। 

২৯ সেপ্টেম্বর ২০২২ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মাসুদ রানা, কম্পিউটার ইন্সট্রাক্টর অপু কুমার সিংহ, এবং ইলেক্ট্রনিকস্ ইন্সট্রাক্টর মোঃ ফরহাদ হোসেন। ব্র্যাক ব্যাংক-এর পক্ষে উপস্থিত ছিলেন ক্লাস্টার ও ব্রাঞ্চ ম্যানেজার, রংপুর মোঃ ওমর শরীফ, এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের টিম লীড, রংপুর রিজিয়ন মোঃ কামরুজ্জামান এবং অফিসার, কুড়িগ্রাম এরিয়া, এজেন্ট ব্যাংকিং মোঃ ইমতিয়াজ-উল হক। 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com