সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঈশ্বরগঞ্জে সাইয়্যিদুল আইয়াদ শরীফ উদযাপন   

  • আপডেট সময় সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ১১.৫৯ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে
মুহম্মদ আবুল বাশার ঃ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের মুহম্মদিয়া শরীফ বৈরাটীতে ১২-ই রবিউল আউওয়াল,পবিত্র ঈদে মিলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,সাইয়্যিদুল আইয়াদ শরীফ,সুন্দর পরিবেশে রবিবার উদযাপন করা হয়। রাজারবাগ শরীফের হযরত মুজাদ্দিদে আযম মুরশিদ কিবলা আলাইহিস সালাম উনার নেক দোয়া ইযাযতক্রমে মুহম্মদিয়া শরীফ বৈরাটী পরিচালিত হচ্ছে। সাইয়্যিদুল মুরসালীন নুরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়ায় আগমনের বিভিন্ন দিক নিয়া অত্যন্ত সুন্দর আলোচনা করা হয়। বিশেষ মিলাদ শরীফ ও দোয়া মাহফিলে ব্যাপক আহলে সুন্নতের ধর্মপ্রাণ সুন্নী মতাদর্শী লোকজন অংশ নেয়। রাজারবাগ শরীফ সিলসিলা ভুক্ত মুহম্মদিয়া শরীফ বৈরাটী। দোয়া মাহফিল শেষে রুহের মাগফিরাত কামনা করে বৈরাটী আলিম মাদরাসার প্রতিষ্টাতাঃঅলিয়ে কামিল আলহাজ্ব হযরত মাওলানা শাহ সূফি মুহম্মদ হোসাইন আলী রহমতুল্লাহি আলাইহি, উনার সহধর্মীনি মুসাম্মত খোদেজা খাতুন রহমতুল্লাহি আলাইহা ও আলহাজ হযরত মাওলানা মুহম্মদ আবদুর রাজ্জাক, মুহম্মদ আবদুছ ছালাম মাস্টার এবং হযরত শাহ সূফি মুহম্মদ আবদুর রউফ রহমতুল্লাহি আলাইহি সহ দেশবাসির জন্য দোয়া করা হয়। এসময় মাহফিলে সভাপতিত্ত্ব করেন মুহম্মদিয়া শরীফ বৈরাটীর সভাপতি হযরত মাওলানা মুহম্মদ আবুল কালাম। প্রধান আলোচক আলহাজ্ব হযরত মাওলানা মুহম্মদ শফিকুল ইসলাম কিসমতি। সার্বিক সহযোগীতায় ঢাকা প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) ময়মনসিংহ জেলা শাখার সদস্য, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার সাংবাদিক হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার।
বিশেষ অতিথি ছিলেন মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহম্মদ সরজুল ভুইয়া,মুহম্মদ মোফাজ্জল হোসেন। এসময় আরো উপস্তিত ছিলেন মুহম্মদিয়া শরীফের খতিব হযরত শাহ সুফি মাওলানা মুহম্মদ রিয়াজুল হক, হযরত শাহ সুফি মাওলানা মুহম্মদ মনজুরুল হক,হযরত শাহ সুফি মাওলানা মুহম্মদ মুকতাদির হোসাইন, মুহম্মদ জাকারিয়া সরকার,মুহম্মদ আবদুল মান্নান,মাইজবাগ বাজারের ট্রেইলার্স সুলতান আহমেদ,সাটিহারি গ্রামের মুহম্মদ সুরুজ আলী, সৈয়দগাও গ্রামের মুহম্মদ আবদুল আজিজ, মুহম্মদ লিমন মিয়া, মুহম্মদ আবদুর রাশিদ, মুহম্মদ শহিদ মিয়া, মুহম্মদ হাবিবুর রহমান,মুহম্মদ আলতাফ হোসেন, জিশান মুহম্মদ রউফ হোসাইন সহ আরো অনেকেই মাহফিলে অংশ নেয়।তবারক বিতরনের মধ্যদিয়ে মাহফিলের সমাপ্তি হয়। উল্লেখ্য যে মুহম্মদিয়া শরীফ বৈরাটীতে এমন মাহফিলের আয়োজন করায় উপস্হিত লোকজন খুশি প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com