সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নগরকান্দা প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন- সভাপতি আহাদ, সম্পাদক মাহফুজ

  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৪.৩২ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান ( তুরান) ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক প্রকাশক মাহবুব আহাদ। তিনি পেয়েছেন ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (দিনকাল) শওকত আলী শরিফ পেয়েছেন ১১ ভোট ও (মোহনা টিভি) মুঈদুল ইসলাম লিখন পেয়েছেন ১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে (যায়যায়দিন) মাহফুজুর রহমান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ভোরের কাগজ) নিজাম নকিব পেয়েছেন ১০ ভোট ও (মানবজমিন) লিয়াকত হোসেন পেয়েছেন ৯ ভোট।

সহ-সভাপতি-১ পদে (খবরপত্র) বেলায়েত হোসেন লিটন। তিনি পেয়েছেন ২৬ ভোট। সহ-সভাপতি-২ (বাঙালী খবর) জাকির হোসেন জাকারিয়া ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী (বাঙালী সময়) মিজানুর রহমান মিজান পেয়েছেন ১১ ভোট।

কোষাধ্যক্ষ পদে (সময়ের আলো) মিজানুর রহমান মোল্লা ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (আমার সংবাদ) সাইফুল ইসলাম সাইফ পেয়েছেন ১০ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে (নবচেতনা) শাহিনুজ্জামান শাহিদ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ভোরের পাতা) এস এম আক্কাস পেয়েছেন ১৪ ভোট।

অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় যুগ্ম সম্পাদক পদে (নবরাজ) শামীম হোসেন, (ফরিদপুর কন্ঠ) হাবিবুর রহমান পান্নু।
দপ্তর সম্পাদক পদে (বঙ্গটিভি) মশিউর রহমান মিন্টু।
ক্রীড়া সম্পাদক পদে (খোলা কাগজ) ফয়সাল হোসেন।
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে (খোলাচোখ) এহসানুল হক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন,(বাংলা বাজার) তৌহিদুল ইসলাম তুহিন, (আনন্দ টিভি) মনিরুজ্জামান মোল্লা তুহিন, (বর্তমান কথা) শফিকুল ইসলাম মন্টু, (চ্যানেল এস টিভি বাংলা) আনিচুর রহমান বুরহান নির্বাচিত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার পর প্রধান নির্বাচন কমিশনার এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, সহ-নির্বাচন কমিশনার (সমকাল) বোরহান আনিস ও (মানবকন্ঠ) শফিকুল খান জনি নির্বাচনের ফল ঘোষণা করেন।

এর আগে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

৩৬ জন ভোটারের মধ্যে ৩৫ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com