সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

তালতলীতে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ১০.২৩ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

মো.হায়দার হাওলাদার,বরগুনা,তালতলী প্রতিনিধিঃ পাসের বাড়ি থেকে সাপ তাড়াতে গিয়ে সাপের কামড়ে জাকির হোসেন (৩৫) নামক এক ব্যাক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বরগুনার তালতলী উপজেলার ৭নং সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা এলাকায় এঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ওই ব্যাক্তির জানাজা শেষে নিজ বাড়ীতে দাফন করা হবে।

সরেজমিন গিয়ে জানা গেছে, সাপ নিয়ে দীর্ঘ সাধনার পরে সাপের মন্তর শেখে জাকির হোসেন। সাপের মন্তর শেখার পরে একবার সাপ ধরতে গিয়ে তিনি সাপের আক্রমণের শিকার হন তবে তাৎক্ষণিকভাবে চিকিৎসা নেয়ার কারণে প্রাণে বেঁচে যান। গতকাল রাত ১১ টার দিকে পাসের বাড়ির আল-আমিন এসে জাকির হোসেনকে খবর দেয় বাড়ির সামনে আস্রায়ন প্রকল্পের একটি ঘরে বিষধর সাপ ঢুকেছে। জাকির হোসেন তার বড় ছেলে আরিফ (১২) কে সাথে নিয়ে সাপ ধরার জন্য যায়। ঘরের ভিতর থাকা সাপকে জাকির হোসেন ধরে ফেলে। এরই ফাকে বিষধর সাপ জাকিরকে সোবল দেয়। বিষয়টি জাকির আমলে না নিয়ে ওই সাপ নদীতে ছেরে দেয় এবং বাসায় ফিরে আসে। পরবর্তি শরীর বিষাক্ত হয়ে গেলে বিভিন্ন যায়গায় তাকে নিয়ে যাওয়া হয়।

পরক্ষণে তাঁকে চিকিৎসার জন্য আমতলী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্ত্যাব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী নিয়ে যাওয়ার পরামর্শ দিলে পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com