শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাস সম্পর্কিত-স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করুন : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২০, ৬.৫০ পিএম
  • ৭৬৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস নিয়ে আতংকিত না হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সরকারের এই পরিস্থিতি মোকাবেলার সামর্থ রয়েছে।
তিনি আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব নারী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘দয়া করে করোনাভাইরাস মোকাবেলার জন্য সতর্কতামূলক পদক্ষেপের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করুন।
প্রধানমন্ত্রী একই সাথে করোনা ভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কারণ সরকারের এই পরিস্থিতি মোকাবেলার সামর্থ রয়েছে। করোনা ভাইরাস বিশ্বব্যাপী উদ্বেগ হিসাবে উপস্থিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই বিষয়টি চব্বিশ ঘন্টা পর্যবক্ষেণ করছি এবং এ ক্ষেত্রে যে কোনও সমস্যা সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি।
প্রধানমন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বর্তমানে অনেক দেশই অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে।
করোনাভাইরাস প্রথমে চীনের উহানে ধরা পড়ে এবং এখন বিশ্বের ৯০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে।
এই রোগে লক্ষাধিক মানুষ সংক্রমিত হয়েছে এবং তিন হাজার চারশ’রও বেশি লোক প্রাণ হারিয়েছে। অবশ্য সংক্রমিত লোকদের অর্ধেক ইতোমধ্যে আরোগ্য লাভ করেছে।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com